• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে কিশোরী নারীদের স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিপোর্টারঃ / ৮১৯ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২

পদ্মপুকুর (শ্যামনগর) প্রতিনিধি:শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী গ্রামে বয়ঃসন্ধিকালীন কিশোরী নারীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে স্বাস্থ্য ক্যাম্প করা হয়।সমাজ উন্নয়ন কর্মী রুবিনা পারভীনের উপস্থাপনায় সোমবার (৭ই নভেম্বর) বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এই স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়।উপকূলীয় অঞ্চলের বয়ঃসন্ধিকালীন কিশোরী নারীরা বরাবরই স্বাস্থ্য ঝুঁকিতে ভোগে। জরায়ু সমস্যা, প্রসাবে জ্বালাপোড়া,অনিয়মিত ঋতুস্রাব, খোসপাঁচড়াসহ নানা রকম জটিলতায় ভুগছে উপকূলীয় কিশোরীরা।

নানা প্রকার জটিলতায় ভুগলেও লজ্জা এবং শঙ্কায় বলতে পারে না তারা। জলবায়ু পরিবর্তনের কারণে অধিক লবনাক্ততা বেড়ে যাওয়ায় এসব সমস্যায় ভুগছে বলে জানান তারা।স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য কর্মী মাজিদা বেগম কিশোরী নারীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে কি করতে কোন ধরনের খাবার খেতে হবে পিরিয়ড কালীন সময়ে কি নিয়ম মেনে চলতে হবে এবং বাল্যবিবাহের কারণে যে কিশোরী নারীরা স্বাস্থ্য সংকটে পড়ে এমন কি মৃত্যু ঝুঁকি অধিক থাকে সে বিষয়ে বিস্তারিত ধারণা দেন কিশোরী নারী ও তাদের অবিভাবকদের।

এছাড়া স্বাস্থ্য ক্যাম্পে কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা বাল্যবিবাহকে না বলা ও কিশোরীদের দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার আহবান করেন মহিলা ইউপি সদস্যা জাহানারা বেগম।
এছাড়াও স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন বারসিকের কর্মসূচি কর্মকর্তা মফিজুর রহমান সহকারী কর্মসূচি কর্মকর্তা রুবিনা পারভীন প্রমূখ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর