• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে এলাকাভিত্তিক ধান চাষের লক্ষ্য নিয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত।

রিপোর্টারঃ / ১৬০৯ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

শ্যামনগর (সাতক্ষীরা) থেকে:“আর নয় লবন পানির চিংড়ি চাষ,করব এবার ধান চাষ” এ শ্লোগানকে সামনে রেখে স্থানীয় কৃষকদের নিয়ে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার (৫ই ডিসেম্বর ) বিকাল ৪ টায় হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতনের সম্মেলন কক্ষে  উপজেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পরিষদের সমন্বয়ে সুধি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, আতাউল হক দোলন চেয়ারম্যান উপজেলা পরিষদ শ্যামনগর।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো: আক্তার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো: আসাদুজ্জান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শ্যামনগর, কৃষিবিদ এম এম এনামুল ইসলাম কৃষি কর্মকর্তা শ্যামনগর, মুহম্মদ নুরুল ইসলাম বাদল অফিসার ইনর্চাজ শ্যামনগর থানা, মো: শাহিনুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শ্যামনগর, মো: রুহুল কুদ্দুস ম্যানেজার কৃষি ব্যাংক শ্যামনগর শাখা, সনজিৎ কুমার মন্ডল ডি ডি এম পল্লী বিদ্যুৎ শ্যামনগর জোনাল অফিস শ্যামনগর, আব্দুল মাজেদ মোড়ল সাধারণ সম্পাদক আওয়ামীলীগ মুন্সীগঞ্জ এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুন্দরবন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিলাল হোসেন সহ স্থানীয় কৃষকরা। এ সময় অতিথিরা বলেন  জোনিং সিষ্টেমে (কৃষি-লবন পানির চিংড়ী) বাস্তবায়নের লক্ষ কাজ করে কৃষিখাতকে এগিয়ে নিয়ে যেতে হবে।যেখানে ধান চাষ করা যাবে সেখানে ধান চাষ করতে হবে আর যেখানে মাছ করা যাবে সেখানে মাছ চাষ করা হবে। সমাবেশের আগে অতিথিরা হরিনগর আইবুড়া নদীর অবৈধ নেটপাটা অপসারণ করেন। আগামী ১ সপ্তাহের মধ্যে সকল অবৈধ নেটপাটা অপসারণ করে সকল খাল মুক্ত করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচলনা করেন মো: আব্দুল করিম প্রধান শিক্ষক বনশ্রী শিক্ষা নিকেতন।
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর