• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রিপোর্টারঃ / ১৯২০ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ“আত্মনিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুনরাই মুল শক্তি’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদশের বিভিন্ন শ্রেণীর আদিবাসী জনগণ নানা আয়োজনে জাতিসংঘ ঘোষিত এই বিশ্ব আদিবাসী দিবস পালন করেছে। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্ ) এর আয়োজনে শ্যামনগরে বুধবার(৯ আগস্ট) বেলা ১১ টায় মুন্সিগঞ্জ সামস্ এর নিজস্ব কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সামস্ এর কার্যালয়ে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সামস্ এর সভাপতি গোপাল কৃষ্ণ মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক দক্ষিণের মশাল এর সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। বিশেষ অতিথি ছিলেন, সামস্ এর পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, যীশুনাম আশ্রম এর পরিচালক ফাদার লুইজি পাজ্জী, আতরজান মহিলা মহাবিদ্যালয় এর প্রভাষক দীপঙ্কর বিশ্বাস, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরানসহ অনেকে। এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহ, বারসিক এর আঞ্চলিক কর্মসূচী সংগঠন রাম কৃষ্ণ জোয়ার্দার, কারিতাস বাংলাদেশ এর কর্মসূচী সংগঠক সুমন কুমার মালাকার সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ ও শত শত মুন্ডা তরুণ তরুণী। আর্থসামাজিক অবস্থার পরিবর্তন – ভূমিসহ অস্তিত্ব রক্ষা আদিবাসীদের মুল দাবী। সভা থেকে প্রভাবশালী সন্ত্রাসীদের নৃশংসতায় নিহত নরেন্দ্রমুন্ডার হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির জন্য জোর দাবি জানানো হয়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর