• আজ- শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক

শ্যামনগরে আকস্মিক বজ্রপাতে নিহত আব্দুস সাত্তার

রিপোর্টারঃ / ৬৭৬ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

জি এম মাছুম বিল্লাহ শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী গ্রামে মোঃ আব্দুস সাত্তার(৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (২৫শে আগষ্ট)বেলা অনুমানিক সাড়ে ১১টায় বিলে গরুর জন্য ঘাস কাটার সময় আকস্মিক বজ্রপাতে নিহত হন তিনি। নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে পার্শ্ববর্তী বিলে যান। ঘন্টাখানেক পরে বাড়িতে সংবাদ আসে বজ্রপাতে নিহত হয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শী মোঃ আশরাফ আলী বলেন, নিহত আব্দুস সাত্তারসহ ৪জন বিলে কাজ করছিলেন। বজ্রপাতের শব্দ শুনে তাকাতেই দেখি সাত্তার চাচা পড়ে গেছে। পাশে থাকা পতিরাম দাঁড়িয়ে আছে আর পতিরামের ছেলে বিশ্বরূপ চিৎকার করে দৌড়াচ্ছে। বিষয়টি দেখে এগিয়ে যেয়ে দেখি সাত্তার চাচা মৎস্য ঘেরে চিৎ হয়ে শুয়ে আছে। পরবর্তীতে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। তার বুকে ও ঘাড়ে তাপে পুড়ে গেছে বলেও জানান আশরাফ। ঘটনার সময় সাত্তারের পাশে থাকা পতিরাম বলেন, বিকট শব্দের পর আমি কিছুই বলতে পারিনা। যখন জ্ঞান ফিরেছে তখন দেখি সাত্তার ভাই মারা গেছেন। মৃত্যু কালে তিনি ৪কন্যা সন্তান স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহত আব্দুস সাত্তারের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর