• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শেখ হাসিনার উন্নয়ন সফলতা প্রচারে সাধারণ বেশে এমপি জগলুল হায়দার

রিপোর্টারঃ / ৭৩৮ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

জি এম মাছুম বিল্লাহঃ পায়ে স্যান্ডেল, পরনে লুঙ্গি, গায়ে হাফ হাতা শার্ট সাদামাটা এ পোশাকেই প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সফলতা তুলে ধরতে  গ্রাম থেকে  গ্রামে ছুটে বেড়াচ্ছেন সাতক্ষীরার এমপি জগলুল হায়দার। সাধারণ  পোশাকেই স্বাচ্ছন্দ্যে সব শ্রেণীর মানুষের সঙ্গে মিশে যান  সাতক্ষীরার ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সবকিছুকে পেছনে ফেলে সাধারণ মানুষের সঙ্গে কীভাবে মিশে চলতে হয় সেটি ভালো করে জানেন এ জনপ্রতিনিধি ।অনেকেই ছবি তোলার জন্য ক্যামেরার সামনে গা ভাসান কিন্তু এমপি জগলুলের চলাফেরার স্টাইলটা একেবারে সাদামাটা অন্যদের থেকে বরাবরই আলাদা তিনি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমানে প্রতিদিন এলাকায় গণসংযোগের পাশাপাশি সরকারের উন্নয়ন সফলতার লিফলেট বিতরণ করছেন তিনি। এবার লুঙ্গি হাফ হাতা শার্ট  পরে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গেছে সাতক্ষীরার জনপ্রিয় এ নেতাকে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকা শ্যামনগর এবং কালীগঞ্জের ২০টি ইউনিয়নে  সরকারের উন্নয়ন সফলতা লিফলেটের মাধ্যমে প্রচার করছেন। জামায়াত অধ্যুষিত এলাকায় আওয়ামী লীগের শক্ত অবস্থান ও ঘাঁটি তৈরি করতে জগলুল হায়দার এবার কৌশলী পথে হাঁটছেন। সাধারণ জনগণের কাছে আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি করতে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছুটে চলেছেন নির্বাচনী এলাকায়। নিজেকে জনগণের কাতারে নামিয়ে এনে কখনো কৃষক, কখনো শ্রমিক বেশে, কখনো পরিবারের আপনজন হয়ে ধরা দিয়ে দলীয় নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের জন্য জনবান্ধব এই সংসদ সদস্য দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ও মিডিয়ায় আলোচিত হয়েছেন।
আজ ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ  বাসস্ট্যান্ডে বিকালে লিফলেট বিতরণ করেন তিনি।এ সময় তিনি  বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন ও প্রধানমন্ত্রীর উন্নয়ন সফলতার লিফলেট দেন। এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকবর কবীর,মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  আলহাজ্ব জি এম রেজাউল করিম, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, মুন্সীগঞ্জ ইউনিয়নের যুবলীগের আহবায়ক আব্দুল্ল্যাহ,মো: আইয়ুব বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ।
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর