• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শেখ রাসেল দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসন

রিপোর্টারঃ / ৮৩৯ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্ম দিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। পরে জেলা বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান শে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে।
এসময় বেলুন-ফেস্টুন উড্ডয়নের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। পরে জেলা প্রশাসনের কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরায় ছোট্ট শিশু-কিশোরদের সাথে নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয়। পওে জেলা প্রশাসক মোহাম্মদ হুময়ূন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিশু-কিশোরেরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে জেলা প্রশাসকের নিকট হতে জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব পুরস্কার গ্রহণ করে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেন শেখ রাসেল দিবসে অংশগ্রহণকারীরা।
এদিকে আজ সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর