• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই

রিপোর্টারঃ / ৯৯ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালি সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো এমপিওভুক্ত হয়নি প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পাওয়ার পর এবারই প্রথমবারের মতো শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

তবে প্রথমবারেই শতভাগ ব্যর্থতার মুখে পড়ল বিদ্যালয়টি। বিদ্যালয়টিতে ৪ জন পরীক্ষার্থীর মধ্যে কেউই পাস করতে পারেনি।

সোমবার (১০ই আগস্ট) সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলার ৪টি বিদ্যালয়ের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে শ্যামনগরের এই বিদ্যালয়টি একটি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ বলেন, এ বছর আমাদের স্কুল থেকে নিয়মিত ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়। কেউ পাস করতে পারেনি। বিষয়টি আমাদের জন্য অবশ্যই হতাশাজনক ও আত্মসমালোচনার। তবে আমাদের শিক্ষক মন্ডলীরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য নিরালশ পরিশ্রম করেছে। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি প্রথম স্বনামে পরিক্ষায় অংশগ্রহণ করে। এবছর আমাদের এস এস সি ব্যাচ ছিল না। বাড়ি থেকে ধরে এনে ফর্ম ফিলাপের টাকা দিয়ে পরিক্ষায় অংশগ্রহণ করানো হয়েছে।

বর্তমানে বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক আছেন ১১ জন। তবে এমপিও না থাকায় তারা বিনা বেতনে দায়িত্ব পালন করছেন বলে জানান আরিফ বিল্লাহ।

শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারাত বলেন, এ বছর শ্যামনগরে এসএসসি ও সমমানে ২ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাসের হার ৫৬ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন।

তিনি বলেন, সাহেবখালি সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন পরীক্ষা দিয়ে কেউ পাস করেনি। ১১জন শিক্ষক থাকার পরও শতভাগ শিক্ষার্থী ফেল করার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কোথায় ঘাটতি আছে তা খুঁজে বের করে আগামী বছর ফল উন্নত করতে কাজ করব।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর