• আজ- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা

মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টারঃ / ৮৩৫ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

মুন্সীগঞ্জ(শ্যামনগর) প্রতিনিধিঃ শ্যামনগরের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ই আগষ্ট) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালনের কার্যক্রম শুরু হয়। এসময় ইউনিয়ন পরিষদের পরিষদবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরবর্তী সময়ে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। একই সময়ে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা। ইউনিয়নের মুন্সীগঞ্জ বাসষ্ট্যান্ড সংলগ্ন বটতলায় জেলা পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এসময় ২নং ওয়ার্ড সভাপতি মোঃ রুহুল আমিন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজী গোলাম মোস্তফা (বাংলা) জেলা পরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি ছিলেন, এস এম জাহাঙ্গীর আলম যুগ্মসাধারন সম্পাদক মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ। এছাড়া অন্যান্যদের উপস্থিত ছিলেন,বাবলুর রহমান, মোস্তাফিজুর রহমান বকুল, জি এম আব্দুর রউপ, মোঃ ফারুক হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলামসহ আরো অনেকে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর