• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে জীবননাশের হুমকি

রিপোর্টারঃ / ৯৮৮ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগরে এক মাদক কারবারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকসহ তার পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যরা। গত ১৬ই জানুয়ারি শ্যামনগর থানা পুলিশের অভিযানে ৩৫০ গ্রাম গাঁজাসহ হাতে ধরা পড়ে ঈশ্বরপুর ইউনিয়নের বংশীপুর গ্ৰামের মুনছুর স্ট্যাটারের ছেলে ফিরোজ হোসেন ও চিংড়াখালি গ্রামের ছন্নত গাজীর ছেলে আব্দুর রাজ্জাক। মাদক আটকের সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায়, অনলাইন পোর্টাল ও সংবাদ শ্যামনগর ফেসবুক পেজ থেকে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ‘সংবাদ শ্যামনগর’ ফেসবুক পেজের সম্পাদক ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠুকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও সংবাদ শ্যামনগর পেইজের ম্যাসেঞ্জারে প্রকাশ্যে তার ও তার পরিবারের সদস্যদের মাদক ব্যবসায়ীর পরিবার থেকে মিথ্যা মামলা সহ জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি ১৮ই জানুয়ারি শ্যামনগর থানায় ৯৫৪ নং সাধারণ ডায়েরি করেছেন। এই ফিরোজ ও তার একাধিক সহযোগীরা সম্প্রতি নরেন্দ্র মুন্ডা হত্যা মামলার আলোচিত আসামী। মাদক কারবারি ফিরোজ হোসেন এলাকার ভাড়াটিয়া লাঠিয়াল হিসেবে পরিচিত। সে এলাকায় গড়ে তুলেছে কিশোর গ্যাং ও মাদকের শক্তিশালী সিন্ডিকেট। তার বিরুদ্ধে এলাকায় কেউই মুখ খুলতে সাহস পায় না। তার গাঁজা, হিরোইন, ফেনসিডিল,ইয়াবা সহ সকল প্রকার মাদকের ব্যাবসা রয়েছে। তাছাড়া অবৈধ ভাবে দখল করা গজাল মারি খালের বাসায় প্রতিনিয়ত চালায় জুয়ার আসর। তাকে গ্রেফতার করায় শ্যামনগর থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠন ও এলাকার সুধীজন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর