• আজ- শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

মজনু বাহিনীর কাছে জিম্মি ১৫ জেলে উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন 

রিপোর্টারঃ / ৮২০ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ সুন্দরবনের খুলনা রেঞ্জের বঙ্গোপসাগরের অববাহিকা থেকে অপহরণকৃত ১৫ জেলেকে মজনু বাহিনীর কবল থেকে উদ্ধার করতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবেদন জানিয়েছেন আলোরকোল জেলে মালিকরা।

সোমবার (২৭জানুয়ারি) রাতে বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে অতর্কিত হামলা চালায় জেলে বহরে। দস্যুবাহিনীর একদল জেলেদের হাতে আটক হলেও অপর দলটি সেখান থেকে ১৫ জন জেলেকে জিম্মি করে নিয়ে যায়।পরদিন আটককৃত জাহাঙ্গীর ওরফে মাইজে ভাইকে নিয়ে আটক বনদস্যুদের দেয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের বিভিন্ন জায়গায় অভিযান চালায় দুবলারচর খেজুরতলা কোস্টগার্ড। গভীর রাত পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও ডাকাত দলের সন্ধান মেলেনি।

দস্যুদের একটা গ্রুপ জেলেদের হাতে আটক হওয়ায়, বাহিনীর কাছে জিম্মি সাধারণ জেলেদের জীবন নিয়ে প্রশ্ন উঠেছে।এজন্য জেলে সংগঠনের নেতারা জেলেদের জীবন বাঁচাতে সর্বশেষ পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টার শরণাপন্ন হচ্ছেন।

প্রসঙ্গত, গত সোমবার সুন্দরবনের খুলনা রেঞ্জে দস্যুতা কালে অস্ত্রসহ ৩জন বনদস্যু আটকের ঘটনা ঘটে।

আটককৃত বনদস্যুরা হলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল, রহমত ও মাইজে ভাই জাহাঙ্গীর।

শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত বনদস্যুদের মোংলা থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর