• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

বেনাপোল সীমান্তে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

রিপোর্টারঃ / ১৩৯৮ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

বেনাপোল প্রতিনিধি:  যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইউএসএ এর তৈরি ১ টি নাইন এমএম পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ  জহুরুল বিশ্বাস (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  সোমবার (১৭ অক্টোবর) ভোর রাতে সীমান্তের  পুটখালী কামারবাড়ী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।  আটক জহুরুল বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিমপাড়া গ্রামের মৃতঃ জাহান আলী বিশ্বাসের ছেলে।  খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, জানান,  অস্ত্র বেচাকেনার গোপন খবরে, পুটখালী বিওপি’র ১ টি চৌকষ টহল দল পুটখালী গ্রামের কামারবাড়ী মোড় এলাকায় অভিযান চালায়। এসময়  সন্দেহভাজন ওই বিজিবি সদস্যদের দেখে দৌঁড়ে  পালানোর চেষ্টা করে। পরে, বিজিবির টহল দল তাকে ধাওয়া করে আটক করে। এসময় তাকে তল্লাশী করে তার কোমরের লুঙ্গির পিছন হতে ১ টি নাইন এমএম পিস্তল (ইউএসএ), ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  আটককৃত অস্ত্রের সিজার মূল্য- ১,০১,৮০০/- টাকা। এবং আটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর