• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

বুড়িগোয়ালিনীতে শেয়ার ট্রাস্টের সহযোগিতা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত রাস্তা নির্মাণে করছে “সিডিও”

রিপোর্টারঃ / ৮০৭ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: স্ট্রাট ফান্ড ও শেয়ার ট্রাস্টের সহযোগিতায় সুন্দরবন কোয়ালিশনের আওতায় ও সিডিও’র বাস্তবায়নে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের মাসুদমোড় সংলগ্ন গফুরের বাড়ি থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তার উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও সিডিওর পরিচালক গাজী আল ইমরান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সংষ্কার কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন । বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম , ইউপি সদস্য জিএম আব্দুর রউফ, রবিউল ইসলাম, আবিয়ার রহমান, বিকাশ মন্ডল, মুকুন্দ কুমার মন্ডল।

আরো উপস্থিত ছিলেন, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ ,সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংবাদিক জি এম রুস্তুম আলী, মোঃ আব্দুল হালিম। সিডিও ইয়ুথ টিমের উপদেষ্টা গাজী মোস্তাক হোসেন, আহবায়ক ফজলুল হক, কর্মসূচি কর্মকর্তা মাহফুজুল ইসলাম, সহকারী হিসাব রক্ষক শর্মিষ্ঠা কর্মকার,সদর ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান,বুড়িগোয়ালীনি ইউনিটের সভাপতি আব্দুল করিম তুফান, আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, সদস্য আনিসুর রহমান মিলন, সদস্য ইসরাফিল হোসেন,সদস্য জামাল বাদশা,সিডিওর সদস্য আল মামুন, সিডিও ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে এস এম আতাউল হক দোলন বলেন, বিগত ঝড় গুলোতে এই এলাকা প্লাবিত হয়েছে। সিডিও এর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন শুধু বুড়িগোয়ালিনী নয় উপজেলার উপকূলীয় ইউনিয়ন গুলোতে এমন শুরু হোক। একই সাথে স্থানীয়দের এই সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর