• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

বনবিভাগের অভিযানে হরিণের মাংসসহ নৌকা জব্দ 

রিপোর্টারঃ / ৮৬৫ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বয়ারসিং এলাকা থেকে রান্না ও কাঁচা হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ।

সোমবার (১১ই নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান ও রেঞ্জ সহযোগী এবিএম হাবিবুল ইসলামের নেতৃত্বে বুড়িগোয়ালিনী রেঞ্জের আওতাধীন বয়ারসিং এলাকায় অভিযান চালায় বনবিভাগ।

এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা নৌকা ফেলে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ব্যবহারিত নৌকায় তল্লাশি করে একটি হাঁড়িতে সামান্য পরিমাণ হরিণের রান্না করা মাংস ও ককসিটের ভিতরে একটা কলিজা উদ্ধার করে।

অভিযানের নেতৃত্ব দেওয়া এবিএম হাবিবুল ইসলাম ও মোঃ জিয়াউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বয়ারসিং এলাকায় অভিযান চালাই। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা সুন্দরবনে উঠে যায়। আমরা তাদের ধাওয়া করি কিন্তু একটা সময় তারা গহীন অরণ্যে হারিয়ে যায়।

এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাসানুর রহমান বলেন, সুন্দরবনের প্রাণী সম্পদ রক্ষায় বনবিভাগ বদ্ধ পরিকর। সুন্দরবনে কোন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেয়া হবে না। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেখেছেন ইতিপূর্বে জলদস্যুদের কবল থেকে বনবিভাগ ১০ জেলেকে উদ্ধার করেছে। আমাদের সকল ধরনের অভিযান অব্যাহত আছে। সুন্দরবনের অপরাধকারী কাউকে ছাড় দেয়া হবে না।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর