• আজ- বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ  খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫ সুন্দরবনে আবারো শান্তির হাতছানি, নতুন আত্মসমর্পণকে ঘিরে আশায় বুক বেঁধেছে বনজীবীরা সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির, বিএসএফকে কঠোর হুঁশিয়ারি  শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক শ্যামনগরে সাবেক ফুটবলারদের নিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দু’ই হিন্দু পরিবার, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবন্ধীরা বোঝা নয়, বর্তমান সরকারের আমলে আশির্বাদ স্বরূপ- প্রতিবন্ধী স্কুলে এম পি জগলুল হায়দার

রিপোর্টারঃ / ৬৬৭ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ১ মার্চ, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগরে ফাতিমা জগলুল প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেন এম পি জগলুল হায়দার। বুধবার (১লা মার্চ) সকাল ১০টা থেকে দীর্ঘক্ষন বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের সাথে আনন্দঘন সময় কাটান একই সময় বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করেন। পাশাপাশি তিনি শিশুদের দেখাশোনা করার জন্য শিক্ষকদের নির্দশনা দেওয়াসহ বিভিন্ন শ্রেণী কক্ষ ও স্কুল আঙ্গিনা ঘুরে দেখেন। এসময় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন, প্রতিবন্ধীরা এখন সমাজের বোঝা নয়।বর্তমান সরকার প্রতিবন্ধীদের কাছে আশির্বাদ স্বরূপ।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা প্রতিবন্ধীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী আহবান অনুযায়ী তিনি বলেন ‘কানাকে কানা আর খোঁড়াকে খোঁড়া বোলো না—শৈশব থেকে আমরা এই শিক্ষা পেয়েছি। শিশুদের শৈশব থেকে এই শিক্ষা দিতে হবে, যাতে তারা মানবিক হয় এবং যাতে তারা আমাদের সঙ্গে একত্রে চলতে পারে—এটিই সবচেয়ে বড় কথা।’তিনি আরো বলেন, সবার জন্য সব মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে তাঁর সরকার বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য স্বাধীনতা নিয়ে এসেছেন। আমাদের লক্ষ্য হলো এই স্বাধীন দেশের সকল জনগণ সমান অধিকার নিয়ে বসবাস করবে এবং আমরা এই লক্ষ্য অর্জনে মাননীয় প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করছি।’এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুব্রত কুমার বিশ্বাস, অত্র স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ মন্ডল, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন), উপজেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠুসহ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকেরা।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর