• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

পাবলিক সার্ভিস ডে উপলক্ষে বুড়িগোয়ালিনীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রিপোর্টারঃ / ৮৮৯ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে উপজেলা প্রশাসনের নির্দেশনায় পাবলিক সার্ভিস ডে উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৩শে জুলাই) দুপুরে বনবিবিতলা ও ভামিয়া সিসিআরসি এর সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মোল্লা। এসময় ৫ ও ৬নং ওয়ার্ডের ঠাকুরবাড়ির সীলে নামক রাস্তায় প্রাথমিক ভাবে ২০০টি ঔষধি গাছের চারা রোপণের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রিয়াজুল ইসলাম সচিব বুড়িগোয়ালিনী ইউপি,প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, মহাতাব উদ্দিন ইউপি সদস্য ও সভাপতি সিসিআরসি বনবিবিতলা, শহর আলী সরদার সাধারণ সম্পাদক ভামিয়া সিসিআরসি,ইউপি সদস্য মকিন্দ পাইক,স্বপন বিশ্বাস, গাজী আবিদ হাসান আবেদার, ফতেমা খাতুন ও মাছুরা পারভীন। আরো উপস্থিত ছিলেন, মোঃ জিল্লুর রহমান পরিবার পরিকল্পনা পরিদর্শক, বুড়িগোয়ালিনী ও সিসিডিবির কঙ্কন বৈরাগী,গ্রাম পুলিশ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৃক্ষরোপণ শেষে চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা বলেন, পাবলিক সার্ভিস ডে উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঠাকুরর বাড়ির রাস্তাটিতে সিসিআরসি এর সহযোগিতায় এই বৃক্ষরোপণের আওতায় আনা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে বার বার ক্ষতিগ্রস্ত রাস্তাটির উন্নয়নের কাজ চলমান। রাস্তাটিতে বৃক্ষরোপন করা হলে দীর্ঘস্থায়ী হবে বলে জানান তিনি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর