• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

তালা ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টারঃ / ৮৯৭ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

স.ম ওসমান গনী সোহাগ নিজস্ব প্রতিনিধি:মুমূর্ষ রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে“ এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।বুধবার (২৬ অক্টোবর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীউপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।তালা ব্লাড ব্যাংকের এডমিন এস.এম নাহিদ হাসানের সঞ্চালনায় ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনে মাননীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ শফিউর রহমান ডানলাপ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো রেজাউল করিম, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়, তেতুলিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে তালা ব্লাড ব্যাংকসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের অংশগ্রহণে কেক কাটা হয়৷

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর