• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

চুনা ও মালঞ্চ নদীর বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসি

রিপোর্টারঃ / ৬৭৭ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সীগঞ্জ ইউনিয়নের চুনা ও মালঞ্চ নদীর বেড়িবাঁধ ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৬ই জুলাই) দুপুর ১২ টায় বুড়িগোয়ালিনী ও বিকালে মুন্সীগঞ্জ বাজার সংলগ্ন স্লুইচ গেটে হঠাৎ ফাটল ধরে। পানি উন্নয়ন বোর্ড বলছেন অতিরিক্ত জোয়ার বৃদ্ধি পাওয়ায় এই ফাটল দেখা দিয়েছে। অন্যদিকে ফাটল এলাকার সাধারণ মানুষরা বলছেন ভিন্ন কথা। বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জিএম আব্দুর রউফ বলেন, কলবাড়ি বাজারের অদূরে প্রাথমিক বিদ্যালয়ের পাশে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশিলনের এই গেটটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে পানি উন্নয়ন বোর্ড কিন্তু মৎস্য ঘেরে পানি উঠানোর জন্য কিছু অসাধু মানুষ লুকিয়ে এই গেট দিয়ে পানি ঠুকানো ফলে এই অবস্থা। এভাবে চলতে থাকলে ইউনিয়ন আবার প্লাবিত হবে। অন্যদিকে মুন্সীগঞ্জ বাজার সংলগ্ন স্লুইচ গেটটি দীর্ঘদিন ভগ্ন অবস্থায় পড়ে আছে। গত দূর্গাপূজার সময় বিরাট ফাটল দেখা দিলে ততক্ষণাৎ পানি উন্নয়ন বোর্ড সাময়িক ভাবে সংস্কার করে। সেখান থেকে এক বছর যেতে না যেতেই অন্য জায়গায় থেকে আবার ফাটল দেখা দিয়েছে। মুন্সীগঞ্জ বাজারের কয়েক জন দোকানদার বলেন, অনেক আগে থেকেই দৈনদশা এই স্লুইচগেটটির। ইতিমধ্যে একজনের প্রানহানীও হয়েছে। তার পরো টনক নড়েনি কর্তৃপক্ষের। অতি অল্প সময়ের মধ্যে যদি এটি সংস্কারের উদ্যোগ না নেওয়া হয় তাহলে বিলিন হয়ে যাবে দুই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। ফাটল দেখার পর থেকে আতঙ্কে আছে সংশ্লিষ্ট এলাকা ও উপজেলার মানুষ। স্থানীয় সংবাদ কর্মী জিএম রুস্তুম আলী বলেন, ১২ টার দিকে হঠাৎ দেখি আগে যে জায়গায় পুরাতন গেট ছিল সেখানে ফাঁটল দেখা দিয়েছে। যদি দ্রুত সময়ের মধ্যে ব্যাবস্থ নেওয়া না হয়। তাহলে আমরা আবার নদী ভাঙনে ভেসে যাবো। সোহাগ হোসেন বলেন, যে ভাঙন দেখা দিয়েছে এখান থেকে ভাঙলে মানুষের ঘরবাড়ি শিক্ষা ও ব্যাবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে। বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, বিষয় টা জানতে পেরেছি, পাউবো কর্মকর্তাকে অবগত করে ব্যাবস্থা নেব। শ্যামনগরের দায়িত্ব থাকা উপ সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্যাবস্থা নেওয়ার জন্যে লোক পাঠিয়েছি। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্ব) থাকা সহকারি কমিশনার মো: আসাদুজ্জামান বলেন, পাউবো কর্মকর্তাদের জানিয়ে তাড়াতাড়ি ব্যাবস্থা নেওয়া হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর