• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

গবেষণা প্রতিষ্ঠান বারসিকে দুই দিনব্যাপী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারঃ / ৮১৭ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি:বেসরকারী গবেষনা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে বৈচিত্র্য,আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ও সোমবার (২৯ ও ৩০ জানুয়ারী) বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বারসিক শ্যামনগর কর্মএলাকার ৬ জন যুব(নারী,পুরুষ) ও ১৫ জন কর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন বারসিক এর উপকূলীয় অঞ্চলের পরিচালক এবিএম তৌহিদুল আলম।
রবিবার ২৯ শে জানুয়ারি সকাল দশটায় পারস্পরিক পরিচয় প্রদান ও দেশাত্মবোধক গানের মাধ্যমে প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়। দুদিনের প্রশিক্ষণ কর্মশালায় মানব সমাজ, বৈচিত্র্য, সাংস্কৃতিক, বৈচিত্র্যতা, আত্তীকরণ, আত্মনির্ভরশীলতা, সাংস্কৃতির চর্চাসহ বিভিন্ন বিষয়ের উপরে অংশগ্রহণকারীদের পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয়। শুধু তাই নয় প্রশিক্ষন কর্মশালার বিষয়সমুহ আলোচনা ও পাওয়ার পয়েন্ট পেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়। প্রশিক্ষন কর্মশালা শেষে অংশগ্রহনকারী সকলের অংশগ্রহনে একটি কর্মপরিকল্পনা তৈরী করা হয়। প্রশিক্ষন কর্মশালা শেষে নানা ধরনের ছবির ব্যাখ্যার মাধ্যমে প্রশিক্ষনের মূল্যায়ন করেন বারসিক এর উপকূলীয় অঞ্চলের পরিচালক এবিএম তৌহিদুল আলম। বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণ কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর