• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

কোবাদক ফরেষ্ট স্টেশনের অভিযানে হরিণ মারা ফাঁদ, তাজা ও রান্না করা মাংসসহ দুই হরিণ শিকারি আটক

রিপোর্টারঃ / ৭০৩ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি:পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, তাজা ও রান্না করা মাংসসহ দুই হরিণ শিকারীকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৩০মার্চ) ভোরে কোবাদক স্টেশনের নিয়ন্ত্রণাধীন সাপখালী খাল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শেমারি গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মজিবার (৫২) ও একই এলাকার কুদ্দুস শেখের ছেলে ময়নদ্দিন(৪০)। অভিযানে নেতৃত্ব দেওয়া কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের সাপখালী খালের ভারানীতে অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে ফাঁদ পাতা অবস্থায় দুজনকে আটক করি ও তাদের সাথে থাকা অন্য লোকজন পালিয়ে যায়। প্রাথমিকভাবে তাদের সনাক্ত করতে সক্ষম হয়েছি তবে মামলা পরিচালনার সুবিধার্থে তাদের নাম গুলো এখন প্রকাশ করছি না। পরে সেখানে থাকা শিকারিদের নৌকায় তল্লাশি চালিয়ে হরিনের রান্না করা মাংস,চার টা পা, একটি মাথা, এক বস্তা হরিণ মারা ফাঁদের দড়ি ও চোরা শিকারীদের কাজে ব্যবহারিত তিনটি নৌকা জব্দ করতে সক্ষম হয়েছি। পশ্চিম সুন্দরবনের সরকারি বন সংরক্ষণ এমকেএম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বন আইনে মামলা দিয়ে জেল হাজতে হয়েছে। তাদের সাথে থাকা অন্য চোরা শিকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, সুন্দরবন আমাদের প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের ঐতিহ্য। পশ্চিম সুন্দরবনকে সংরক্ষিত রাখতে সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের প্রত্যেকটি অফিস ও প্রত্যেক সদস্য সদা সর্বদা সোচ্চার। আমাদের প্রতিটি অফিসে প্রতিদিন স্বাভাবিক টহল কার্যক্রম অব্যাহত আছে যার কারণেই সকল ধরনের অন্যায় আমরা রুখে দিতে সক্ষম হয়েছি। তিনি সাধারণ মানুষকে সকল ধরনের অপরাধের তথ্য দিয়ে বন বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর