• আজ- শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিপোর্টারঃ / ৬৫০ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিখন/শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায়, মালালা ফান্ডের অর্থায়নে ও ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর বাস্তবায়নে বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের আইটি অ্যান্ড প্রোগ্রাম অফিসার এম.এম আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু রেজা, ডিএম একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম মিয়া ও ভাব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে “বিয়ের পিঁড়িতে এখনি নয়, বয়স আঠারো হওয়া চাই”, “ স্কুলেতেই লিখি পড়ি, শিক্ষা নিয়ে জীবন গড়ি” “স্কুলে যাব, সুন্দর জীবন গড়বো”, “কন্যা সন্তান বোঝা নয়, যদি সে শিক্ষিত হয়”, “ফিরে আসি স্কুলে, ফিরে আসি আনন্দে”, “সুস্থ, সবল, প্রতিবন্ধী, সকলের সমান অধিকার”, “বিদ্যালয়ে আসবো, সুন্দর জীবন গড়বো” – এই স্লোগানে নাগেশ্বরী আদর্শ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে উপজেলা সদরের মধ্যে র‌্যালি অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমী, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অতিথি ও শিক্ষার্থী র‌্যালীতে অংশ গ্রহণ করেন।
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর