• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ড

রিপোর্টারঃ / ১২৭৭ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

এফএনএস স্পোর্টস: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অষ্টম আসরের উদ্বোধনী দিনের রোমাঞ্চকর দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ড। ১১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১ বল বাকী থাকতেই জয় দেখা পায় নেদারল্যান্ড। গত রোববার জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নামে আরব আমিরাত। ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকে দুই উদ্বোধনী ব্যাটার চিরাগ সুরি ও মোহাম্মদ ওয়াসিম। দলীয় ৩৩ রানে ২০ বলে ১৩ রান করে আউট হন চিরাগ সুরি। এরপর ক্রিজে আসেন কাশফি দাউদ। দলীয় ৫৯ রানে ১৪ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান কাশফি। এরপর অরভিন্ডকে নিয়ে রান কিছুটা এগিয়ে নেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ ওয়াসিম। দলীয় ৯১ রানে ৪৭ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৯৯ রানে থেকে ১১০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আরব আমিরাত। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১১ রান তোলে আরব আমিরাত। নেদারল্যান্ডের পক্ষে বাস ডি লিডই ৩ ওভারে ১৯ রান খরচায় নেন সর্বোচ্চ ৩ উইকেট। ১১২ রানের ছোট টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নেদারল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে বিক্রমজিত সিংয়ের উইকেট হারায় নেদারল্যান্ড। দলীয় ১৪ রানে ৭ বলে ১০ করে আউট হন বিক্রমজিত। এরপর ম্যাক্স ওডোদ ও বাস ডি লিডই মিলে শুরুর ধাক্কা সামাল দেন। দুজন মিলে ২৭ রানের ছোট পার্টনারশিপ গড়েন। দলীয় ৪১ রানে ১৮ বলে ২৩ করে আউট হন ওপেনিংয়ে নাম ম্যাক্স ওডোদ। এরপর দলীয় ৫৯ রানে আউট হন বোলিংয়ে চমক দেখানো বাস ডি লিডই। ১৮ বলে ১৪ করে সাজঘরে ফিরে আন তিনি। এরপর ৭১ থেকে ৭৬ রানের মধ্যে আরও তিন নেদারল্যান্ডের ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলে আমিরাতের বোলার জুনাইদ সিদ্দিক। জয়ের জন্য শেষ ৬ ওভারে ৩৫ রান প্রয়োজন হয় নেদারল্যান্ডের। এরপর নেদারল্যান্ডের দুই ব্যাটার স্কট এডোয়ার্ড ও টিম প্রিংগেল মিলে পরিস্থিতি অনুযায়ী দেখেশুনে খেলে দলকে জয়ের পথেই রাখে। কিন্তু জয় থেকে ৯ রান দূরে থাকতে ১৬ বলে ১৫ রান করে আমিরাত পেসার জাহুর খানের বলে বোল্ড হন টিম প্রিংগেল। এরপর ভ্যান বিককে নিয়ে ১ বল হাতে রেখে নেদারল্যান্ডকে জয় এনে দেয় স্কট এডোয়ার্ড। তিনি ১৯ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর