• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

আদালতের নির্দেশনা অমান্য করে রিডা প্রাইভেট হাসপাতালের জমি জবর দখলের অভিযোগ 

রিপোর্টারঃ / ৬৯৩ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ২১ জুন, ২০২৩

নিজস্ব সংবাদদাতা: আদালতের নির্দেশনা অমান্য করে রিডা প্রাইভেট হাসপাতালের জমি জবর দখলের অভিযোগ উঠেছে উপজেলার নেদু মাঝির ছেলে শামসুর রহমানের বিরুদ্ধে ৷ অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার নকিপুর মাজাট গ্রামের মৃত জহুরুল গাজীর ছেলে আব্দুল্লাহ আল মামুন ভুরুলিয়া ইউনিয়নের জে.এল ২২ নং, ৩১১ বি.এ.স ৬৮৭ নং খতিয়ানে ০.১৮৫০ একর জমি রেজিস্ট্রি কোবলা মূলে ঘর নির্মান করেন ৷ পরে পাকা প্রাচীর করে গাছগাছালির রোপন করেন ৷ জমিটিতে রিডা প্রাইভেট হাসপাতালের ভবন নির্মানে কার্যক্রম অব্যহত রয়েছে ৷ ইতিপূর্বে জায়গাটি দীর্ঘদিন ফাঁকা দেখে একুই এলাকার প্রভাবশালী মৃত নেদু মাঝির ছেলে সামছুর রহমান ১৭ জুন সোমবার সকাল ৮ টার দিকে সামছুর রহমান ও তার সহযোগীরা ঘরে রিডা প্রাইভেট হাসপাতালের স্টাফ তানজিলা বেগম,আলেয়া বেগমকে মারধর করে বাইরে বের করে দেন এবং ঘর দখল করে নেন ৷ উল্লেখ্য সাতক্ষীরা আদালতে ফৌ: কা: বি: ১৪৫ ধারা মোতাবেক পিটিশন ১০২৩/২৩ (শ্যাম) মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষ জমিতে যেতে পারবেন না ৷ কিন্তু আইনকে অমান্য করে গায়ের জোরে শ্যামনগর উপজেলার নতুন ফায়ার সার্ভিস অফিসের সামনে রিডা প্রাইভেট হাসপাতালের জমি জবর দখল করে। উপায়ান্ত না দেখে আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে শ্যামনগর থানার এসআই খবির স্বরজমিনে গিয়ে বিষয়টি সমাধানের জন্য ও শান্তিপূন্ন মিমাংসা করার পরামর্শ দেন ৷  এবিষয়ে অভিযুক্ত সামছুর রহমান বলেন, কোন আমলের কাগজ নিয়ে জমি কিনেছে জানি না ৷ তবে কাগজপত্র অনুযায়ী জমিটি আমার। জমিটি আমার ভিটার সাথে ৷ এমপি মহোদয় (বৃহস্পতিবার) বসার কথা বলেছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর