• আজ- বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি

শ্যামনগরের গাবুরাতে সিডিও এর স্বাস্থ্য সেবা ক্যাম্প

রিপোর্টারঃ / ৬৬৮ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দ্বীপ ইউনিয়ন গাবুরার প্রবীন ও প্রতিবন্ধীদের সেবায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম গাবুরা ইউনিটের আয়োজনে স্বাস্থ্য ক্যাম্পে ১২৪ জন ব্যক্তি সেবা গ্রহন করেন।স্বাস্থ্য ক্যাম্পে সেবা প্রদান করেন ঢাকা মেডি এইড জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মেডিসিন,নিউরো মেডিসিন ও হৃদরোগ অভিজ্ঞ ডা: মুজাহিদুল ইসলাম (সাঈদ) এমবিবিএস (রাজ)।স্বাস্থ্য ক্যাম্প বিষয়ে সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের জন্য বছর জুড়ে বিভিন্ন সময়ে এ ধরণের ক্যাম্পের আয়োজন করে থাকি। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই আয়োজন। এসময় উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিম উপজেলা ইউনিটের কার্যকরী সদস্য হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, সদর ইউনিটের সদস্য নাইম,গাবুরা ইউনিটের সদস্য আল মামুন সহ গাবুরা ইউনিটের সদস্যবৃন্দ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর