• আজ- শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ  খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫ সুন্দরবনে আবারো শান্তির হাতছানি, নতুন আত্মসমর্পণকে ঘিরে আশায় বুক বেঁধেছে বনজীবীরা সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির, বিএসএফকে কঠোর হুঁশিয়ারি  শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক শ্যামনগরে সাবেক ফুটবলারদের নিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দু’ই হিন্দু পরিবার, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শ্যামনগরে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ও নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন 

রিপোর্টারঃ / ৮১৬ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ও পুনঃনির্মাণ করে রোগীদের ভোগান্তি কমানোর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সিডিও ইয়ুথ টিম, উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্র ও উপজেলার নাগরিক সমাজ এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা জনসমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের সদস্য হাফিজুর রহমান, গোলাম রব্বানী ও আশিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, হাসপাতালের পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে যেকোনো সময় দূর্ঘটনা ঘটতে পারে। প্রতিনিয়ত ডাক্তার ও সেবা নিয়ে আশা রোগীরা শঙ্কায় থাকেন। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনদের প্রতি মুহূর্তে ঝুঁকি নিয়ে থাকতে হয়। দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ও পুনঃনির্মাণ করে রোগীদের ভোগান্তি কমানোর জন্য দাবী জানান বক্তরা। সরজমিনে হাসপাতালে ঘুরে দেখা যায়, ছাদের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। কিছু কিছু জায়গার অবস্থা খুবই বিপদজনক যেকোনো সময় বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে কর্তৃপক্ষ স্বাস্থ্য সেবা অব্যাহত রাখতে পুরাতন ভবনটির দ্বিতীয় তলা পরিত্যক্ত ঘোষণা করেছে । এসময় আরো উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান মিলন, সদর ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ- সভাপতি আব্দুল্লাহ আলমামুন, সাধারণ সম্পাদক মাহফুজ, কাশিমাড়ির ইউনিটের সাধারণ সম্পাদক জিএম ইমরান, সদর ইউনিটের সদস্য মামুন, মাহিন,প্রনব সহ বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ মানববন্ধনে তাদের মতামত জানান।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর