• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

সাতক্ষীরায় ফায়ার ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২২ এর উদ্বোধন

রিপোর্টারঃ / ৭৯৯ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি: “দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনে ফায়ার ও সিভিল ডিফেন্স দিবস পালিত হয়েছে। সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের আয়োজনে মঙ্গলবার(১৫ই নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ভবন চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোহাম্মদ ফসির উদ্দিন সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরাসহ সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের বিভিন্ন কর্মকর্তারা।বক্তারা এ সময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সরকারি নির্দেশনা মেনে দূর্ঘটনা এড়িয়ে সড়কে চলাচল করার আহবান জানান।আলোচনাসভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা দূর্ঘটনা ও দূর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রদর্শন করা ব্যবহৃত বিভিন্ন জিনিস পত্র ঘুরে ঘুরে দেখেন এবং খোঁজ খবর নেন।

 

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর