• আজ- বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ

সুপেয় পানি সংরক্ষণে ৪১ পরিবারকে পানির ট্যাংকি বিতরণ করলেন সিসিডিবি।

রিপোর্টারঃ / ১১২৫ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি:শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে ৪১টি হত দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ করেন সিসিডিবি।মঙ্গলবার (১৫ই নভেম্বর) দুপুরে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে ভামিয়া ও বনবিবিতলা গ্রামের ৪১টি পরিবার এই পানির ট্যাংকি গ্রহণ করেন।বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ , সদস্য রবিউল ইসলাম, মাহাতাব উদ্দিন ও ইউনিয়ন পরিষদের সদস্যাগণ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন বলেন, উপকূলীয় এলাকার দরিদ্র মানুষদের স্বাবলম্বী করে তুলতে সিসিডিবি বিভিন্ন প্রকল্প নিয়ে নিরোলস ভাবে কাজ করে যাচ্ছে। সিসিডিবির উন্নয়ন প্রকল্পের সাথে উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে বলে তিনি জানান।

সিসিডিবির উপজেলা সমন্বয়কারী মিস্টার সুজন বিশ্বাস বলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের হতদরিদ্র এলাকা চিহ্নিত করে ওই এলাকার মানুষকে সমৃদ্ধশালী করে তুলতে সিসিডিবির অনেক প্রকল্প হাতে নিয়েছে। এ সমস্ত প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে, জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের লক্ষ্যে সুপেয় পানির সংকট নিরশনে পিএসএফ প্রস্তুত, রেইন ওয়াটার হার্ভেষ্টার প্রদান, (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট)আরও মেশিন স্থাপন,লবন সহিংস্ন ধান বীজ ও সবজি প্রদান করে।এছাড়া বিভিন্ন ধরনের নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও প্রদর্শনীর মাধ্যমে জনগনকে উদ্বুদ্ধ করা।

অনুষ্ঠানে এছাড়া আরো উপস্থিত ছিলেন কংকন বৈরাগী, অনিতা দাস, নেন্সি বিশ্বাস ও অখিল মন্ডল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিডিবির মাঠ সংগঠক মিস্টার জগদীশ সরকার।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর