• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাই সাইকেল বিতরণ

রিপোর্টারঃ / ৮১০ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ৬ নভেম্বর, ২০২২

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি :সাতক্ষীরা ও খুলনা জেলার ২০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাই সাইকেল বিতরণ করা হয়।রবিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় ১২২ নং গাবুরা খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম , প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য খান হাবিবুল্লাহ বাহার। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বলেন, নদীবেষ্টিত গাবুরার মানুষ জন্ম থেকে সংগ্রামী। শিক্ষা, চিকিৎসায় নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বিভিন্ন স্থানে মেধার স্বাক্ষর রাখছে। মানবতার সেবায়, মানুষের কল্যাণে কাজ করে যা পাওয়া যায় তা অন্য কোন ভাবে পাওয়া যায় না।সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হাবিবুল্লাহ আল মামুন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান, ফয়জুল্লাহ, মোঃ হাফিজ, জাহিদুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৫ সালে সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সাতক্ষীরা উপকূলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও মানবিক কাজ করছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর