• আজ- শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ  খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫ সুন্দরবনে আবারো শান্তির হাতছানি, নতুন আত্মসমর্পণকে ঘিরে আশায় বুক বেঁধেছে বনজীবীরা সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির, বিএসএফকে কঠোর হুঁশিয়ারি  শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক শ্যামনগরে সাবেক ফুটবলারদের নিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দু’ই হিন্দু পরিবার, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কালিগঞ্জে দুই বাংলার কবি সাহিত্যিকদের নিয়ে গঙ্গা-যমুনা সাহিত্য উৎসব

রিপোর্টারঃ / ১৩৩৪ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২

কালীগঞ্জ সাতক্ষীরা থেকে:“বিচ্ছেদ নয়, মিলনই মৌলিক, সৌহার্দ সম্প্রীতি সম্ভ্রমের” এই শ্লোগানে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কালিগঞ্জে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে গঙ্গা যমুনা সাহিত্য উৎসব।বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে শনিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। সুশীলন মিলনায়তনে বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধীক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ও সাতক্ষীরার প্রাক্তন জেলা প্রশাসক মোঃ আবদুস সামাদ ফারুক।উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান আমিন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, ভারতের বিশিষ্ট কবি ও সাহিত্যিক ড. কানাই সেন, সুশীলনের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট আবৃতি শিল্পী মোস্তফা নুরুজ্জামান, বাংলা একাডেমীর পুরুস্কার প্রাপ্ত কবি ও সাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন, ভরতের বিশিষ্ট কবি ও সঙ্গীত শিল্পী কল্লোল ঘোষাল, সঙ্গীত শিল্পী ও কবি অঞ্জনা গোষ্মামী, বিশিষ্ট কবি ও সরকারী কর্মকর্তা অনিন্দ্য আনিস, ভারতের শিল্পী সান্তনা দাশ প্রমুখ। বিশিষ্ট আইনজীবি জাফরুল্যাহ ইব্রাহিম এর সঞ্চালনায় সাহিত্য উৎসবে অংশগ্রহন করেন দুই বাংলার (ভারত ও বাংলাদেশ) কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সূধীবৃন্দ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর