• আজ- সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা সুন্দরবন উপকূলের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ২টি করে ছাগল শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

রিপোর্টারঃ / ৭১ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

অবৈধ থ্রি-হুইলার বন্ধ, সড়ক দুর্ঘটনা মুক্ত এলাকা গড়ে তোলা এবং যাত্রীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে গণমাধ্যম ও পেশাজীবী সংগঠনগুলোকে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে সুন্দরবন প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, শ্যামনগর -কালিগঞ্জ সড়ককে অবৈধ ও ফিটনেসবিহীন থ্রি-হুইলার, ব্যাটারিচালিত ইজিবাইক ও নসিমন-করিমের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রী ও পথচারী উভয়েই ঝুঁকির মধ্যে রয়েছেন। তাই অবিলম্বে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করে বৈধ ও রেজিস্ট্রেশনকৃত যানবাহনের মাধ্যমে সুশৃঙ্খল যাত্রী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।
এসময় মালিক সমিতির দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা বলেন,
লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের দ্বারা পরিচালিত থ্রি-হুইলার বন্ধে প্রশাসনের সাথে সমন্বিত ভাবে কাজ করতে চাই। একই সাথে সড়কে শৃঙ্খলা ফেরানো, চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বেশি না নেওয়া, গাড়ির ভেতরে সুন্দর আচরণ ও নারী-শিশু-বৃদ্ধদের জন্য অগ্রাধিকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন উভয় সংগঠনের কতৃপক্ষ। এসময় তারা যেকোনো অনিয়ম জনস্বার্থে তুলে ধরতে ও অপপ্রচার রোধে সত্য তথ্য প্রকাশে অনুরোধ করেন।

সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম মাছুম বিল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন।
সভাপতি মোঃ বিলাল হোসেন বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই সড়ক নিরাপত্তা ও যাত্রী সেবার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদে তুলে ধরবো।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ মালিক সমিতির সহ-সভাপতি মোঃ রুহুল আমিন গাজী, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ খোকন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ উভয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর