• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

লালন সাঁই’র তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়া আখড়বাড়ীতে তিন দিনব্যাপী উৎসব

রিপোর্টারঃ / ১৩৯৭ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

অনলাইন ডেস্ক:: মরমী সাধক বাউল স¤্রাট লালন সাঁই’র ১৩২ তম তিরোধান দিবস আগামীকাল। এ উপলক্ষে জেলার কুমারখালী ছেঁউড়িয়া আখড়বাড়ীতে বসেছে সাধুর মেলা ও তিন দিনব্যাপী উৎসব। এ আয়োজনকে আরও বর্ণিল করতে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় জেলা প্রশাসন ও লালন একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যে আখড়াবাড়ীর বাইরে মাঠে বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে। লালন মঞ্চে লালন একাডেমি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন উপজেলা শিল্পকলা একাডেমি ও লালন সংগীত শিল্পীদের পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভার পর রাতভর চলবে লালন সংগীতের আসর। 

সোমবার সন্ধ্যায় উৎসবের উদ্ধোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী দিনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন- কুষ্টিয়া-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী পৌর মেয়র সামস্জুজামান অরুণ। দ্বিতীয় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন- খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। আলোচনা সভা শেষে প্রতিদিন রাতে লালন মঞ্চে চলবে লালন সংগীতের আসর।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম বাসসকে জানান, প্রতি বছরের মতো এবারও বাউল স¤্রাট লালন সাঁইর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে জেলা পুলিশ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি থাকছে সাদা পোশাক পরিহিত পুলিশ। সিসি ক্যামেরা, তল্লাশী চৌকিসহ বিভিন্ন স্পটে নজরদারীর জন্য পৃথক-পৃথক টিম গঠন করা হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর