• আজ- শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদার নদীর উপর পাকা ব্রীজের দাবিতে শ্যামনগরে মানবন্ধন শ্যামনগরে শিক্ষকের অবহেলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদের মৃত্যু শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ  খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫ সুন্দরবনে আবারো শান্তির হাতছানি, নতুন আত্মসমর্পণকে ঘিরে আশায় বুক বেঁধেছে বনজীবীরা সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির, বিএসএফকে কঠোর হুঁশিয়ারি  শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক শ্যামনগরে সাবেক ফুটবলারদের নিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

শ্যামনগরে শিক্ষকের অবহেলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট

রিপোর্টারঃ / ৪১ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে পানির ট্যাংক পরিষ্কার করার অভিযোগ উঠেছে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২শে জুলাই ) সকাল ১০টার দিকে উপজেলার ১২০ নং দক্ষিণ ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে কয়েকজন শিক্ষার্থীকে উঠিয়ে পানির ট্যাংক পরিষ্কার করানো হচ্ছিল। এ সময় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইয়ামিম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ঘটনার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের পাঠদানের পরিবর্তে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন দায়িত্বহীন আচরণে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেও তারা মন্তব্য করেন। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

স্কুলের প্রধান শিক্ষক হেলান উদ্দিন বলেন, বাচ্চার চিকিৎসা চলছে হাসপাতালে দেখতে গিছিলাম। অভিযুক্ত শিক্ষিকার ব্যাপারে আনিত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: এনামুল হক জানান, আমি বিষয় টা জেনেছি নিজে হাসপাতালে যেয়ে বাচ্চা কে দেখে এসছি এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: আলমগীর হোসেন কে সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়া জন্য বলা হয়েছে। ঘটনার সত্যতা প্রমানিত হলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর