• আজ- শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

শ্যামনগরে নিখোঁজ মিজানের লাশ নদীর চর থেকে উদ্ধার

রিপোর্টারঃ / ৭০১ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ টানা দুদিন খোঁজাখুঁজির পর পাওয়া গেল নিখোঁজ ডুবুরি মিজানের লাশ। বুধবার (২৫শে সেপ্টেম্বর) ভোরে গাবুরার গাগড়ামারির নদীর চরে মিজানের লাশ দেখতে পায় স্থানীয়রা। তৎক্ষণাৎ স্থানীয়রা ঠিকাদার কর্তৃপক্ষকে অবহিত করেন।
নিহত মিজান সরদার (২২)খুলনার ৫নং এলাকার দুলাল সরদারের ছেলে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার বলেন, যেহেতু নিহত মিজান সরদার ঠিকাদারের লোক সেহেতু তার সাথে পানি উন্নয়ন বোর্ড এখানে ওইভাবে সম্পৃক্ত না। তবে তার নিখোঁজের সংবাদ পাওয়ার পর থেকে তাকে উদ্ধার পরবর্তী সময় পর্যন্ত ঠিকাদার কর্তৃপক্ষকে আমরা সহযোগিতা করেছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান বলেন, নিখোঁজ মিজান কে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান বলেন, একজন ডুবুরি নিখোঁজ ও লাশ উদ্ধারের খবর শুনেছি তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে অবহিত করেননি।
উল্লেখ্য,গত সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে গাবুরায় পানি উন্নয়ন বোর্ডের মেগা প্রকল্পের ৮নং প্যাকেজে ঈগল কোম্পানির ডাম্পিংয়ে ব্যবহারিত বালগেট এর নোঙ্গর ছিকল থেকে ছিঁড়ে যায়। প্রায় ১৫শত কেজি ওজনের এই নোঙ্গরটি খুঁজে পেতে বেসরকারি ডুবুরিদের সহযোগিতা নেয় ঈগল কর্তৃপক্ষ। তার ধারাবাহিকতা খুলনা থেকে নিয়ে আসা হয় কয়েক জনের একটি ডুবুরি দল। নিহত মিজান ঐ দলের একজন সদস্য। নোঙ্গর উদ্ধার কার্যক্রমের সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে গত দুদিন খুলনা ও সাতক্ষীরার ফায়ার সার্ভিসের কয়েক দফা প্রচেষ্টায় তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে আজ সুন্দরবন সংলগ্ন গাগরামারি এলাকার নদীর চর থেকে তার লাশ উদ্ধার হয়।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর