• আজ- শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

শ্যামনগরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই যুবকের মৃত্যু

রিপোর্টারঃ / ৯৬৭ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১২ মে, ২০২৪

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই যুবকের নিহত হয়েছে।

রবিবার (১২ই মে) শ্যামনগর পৌরসভার কাঁঠালবাড়িয়া গ্রামের আব্দুস সুবাহানের ছেলে আব্দুল হাকিম ২৪ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাদিয়ার দিনো গাতিদারের ছেলে সাবেক ইউপি সদস্য স্বপন গাতিদার নিহত হয়েছে বলে জানান যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পুকুরে মাছ ধরার জন্য পাম্পের মাধ্যমে পানি সেচ দিচ্ছিলেন হাকিম। সেচ দেওয়া শেষে গোছানোর সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে সিটকে বাড়ির পাকা দেয়ালের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন তিনি।প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে স্বপন গাতিদার দুপুর সাড়ে বারোটার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সামনে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। ততক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেনি। তার বাড়ির সামনেই তিনি মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর