• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে শ্যামনগর উপজেলা আ:লীগের বিশেষ বর্ধিত সভা

রিপোর্টারঃ / ১১৮৩ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ আগামী ১৩ই নভেম্বর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেএী শেখ হাসিনা এমপির খুলনায় শুভাগমন উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর (রবিবার) সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগসহ এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দলীয় ইউপি চেয়ারম্যানবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে বর্ধিত সভা শুরু হয়। সভায় উপজেলা আ’লীগের সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ কে ফজলুল হক। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। সভায় আরোও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আজম লেনিন, দপ্তর বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সহসভাপতি অধ্যক্ষ জাফরুল আলম (বাবু), উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাংলা, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আল মামুন, শ্যামনগর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক আবুল হোসেন, ভূরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গির হোসেন লাভলু, কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পবিত্র মন্ডল, নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল রানা (বাবু), মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল, বুড়িগোয়ালীনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অসীম জোয়ারদার, আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী কামরুল ইসলাম,পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, গাবুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মহসিন আলম, ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ্যাড. শুকর আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি এবি এম মঞ্জুর এলাহী খোকন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আল মামুন লিটন,শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম এম মাহবুব বাবু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোছাঃ সুফিয়া বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আব্দুর রফিক। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর