• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে আটক ৩

রিপোর্টারঃ / ৬৮৯ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ১৭ জুলাই, ২০২৩

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টীম। রবিবার (১৬ই জুলাই) গভীর রাতে স্মার্ট পেট্রোল টীমের দলনেতা ফরেষ্টার নির্মল মন্ডলের নেতৃত্বে সুন্দরবনের খোবরাখালী এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত আব্দুল সানার ছেলে মোঃ হাফিজুল সানা(৩৯), ফজলে সানার ছেলে মোঃ আজিজুল সানা (৩৬) ও মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে মোঃ শফিকুল গাজী (৪৪)। এসময় নৌকায় অভিযান চালিয়ে ২৩ বোতল বিষ, জাল ও নৌকা জব্দ করে বনবিভাগ।সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আটককৃতরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে বিষ প্রয়োগ করে মাছ শিকার করা অবস্থায় তাদের হাতেনাতে আটকের পর ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বাদি হয়ে অবৈধ অনুপ্রবেশসহ বিষ প্রয়োগে মৎস্য সম্পদের ক্ষতির অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর