• আজ- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা

শ্যামনগরে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

রিপোর্টারঃ / ৯০৫ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ১৫ জুলাই, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ ই জুলাই) সকাল ১১ টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে সীমান্ত প্রেসক্লাবের আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব,সুন্দরবন প্রেসক্লাব, উপজেলা রিপোর্টাস ক্লাব , অনলাইন নিউজ প্রেসক্লাব ও উপকূলীয় প্রেসক্লাব সহ সাধারণ মানুষের অংশ গ্রহনে সীমান্ত প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবির ও সদস্য আলী মোর্তেজার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী ইসলাম ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আফজালুর রহমান , সীমান্ত প্রেসক্লাবের উপদেষ্টা রফিকুল ইসলাম , উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু , উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) বিলাল হোসেন , উপকূলীয় প্রেসকাবের সভাপতি আব্দুল হালিম প্রমূখ। মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত আহম্মদ গাজীর মেয়ে সালমা বেগম বিগত ২৬ শে জুন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী হয়ে খুলনার ফুলতলা এলাকার মিজানুর রহমান (৪০) , কৈখালী ইউনিয়নের সাহেবখালী গ্রামের মৃত বাহার আলীর ছেলে এসআর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান (৪০), মানিকখালী গ্রামের আলহাজ্ব আবুল হোসেন গাজীর ছেলে সাংবদিক হুমায়ুন কবির (৪২), যাদবপুর গ্রামের শেখ মোমিন গাজীর ছেলে শেখ আলী মোর্তেজা (৪০), শ্যামনগর ব্যুরো বাংলাদেশ সমিতির মাঠকর্মী ডাবলু (৩৮), সোরা গ্রামের মৃত নওশের মোল্যার ছেলে ফেরদাউস হোসন (খোকন) (৪৫) কে আসামী করে ৩৫১/২৩ নং পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ৯৭৩ স্মারক মূলে ৯ জুলাই শ্যামনগর থানায় ১৩ নং মামলা দায়ের হয়। সাংবাদিক হুমায়ুন কবির ও আলী মোর্তেজার নামে যে মামলাটি হয়েছে সেটি সম্পূন্ন মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেন বক্তব্যরা ৷ আরও বলেন, কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেজাউল করিমের সার্বিক সহযোগিতায় মামলাটি হয়েছে। রেজাউল করিম মামলা গড়ার কারিগর। শ্যামনগর থানায় তার সহযোগিতায় কৈখালী ইউনিয়নের সাধারণ মানুষের নামে বহু মিথ্যা মামলা দায়ের হয়েছে। পূর্বের সংবাদ প্রকাশের জেরে রেজাউল করিম লোক সাজিয়ে তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করিয়াছেন। বিষয়টি নজের নিয়ে সাংবাদিক হুমায়ুন কবির ও আলী মোর্তেজার বিরুদ্ধে মামলার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার,থানা-পুলিশের ইনচার্জ সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি পরিচালনা করেন, সাংবাদিক আব্দুস সালাম।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর