• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

কাশিমাড়ী ইউনিয়নে এসওডি’র উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারঃ / ৭৪৬ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

কাশিমাড়ি (শ্যামনগর) প্রতিনিধি : কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি’র উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় কাশিমাড়ী ইউনিয়নে পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি’র উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী আনিছুজ্জামান (আনিচ) অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন। উক্ত প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন শ্যামনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ শাহিনুর ইসলাম তিনি সকল সদস্যদের দুর্যোগের পূর্বে , দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী কালীন সময়ে করনীয় সম্পর্কে ধারণা প্রদান করেন। প্রশিক্ষণ পরিচালানা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা। প্রশিক্ষণে দুর্যোগের স্থায়ী আদেশাবলী এসওডি এর আলোকে দুর্যোগের আইন ও দ্বায়িত্ব, কর্তব্য বিষয়ক ধারনা প্রদান করা হয় সদস্যদের মধ্যে । প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর