• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া থেকে মৃত বাঘ উদ্ধার

রিপোর্টারঃ / ৮৫৯ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি:পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসের বিশেষ অভিযানে সুন্দরবন হতে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বলে জানা যায়। গতকাল শুক্রবার (১০ই ফেব্রুয়ারি) বিকাল ৪:১৫মিনিটে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূরুল আলমের নেতৃত্বে সুন্দরবনে কলাগাছিয়ার মুরালী খাল নামক স্থান থেকে মৃত অর্ধগলিত বাঘের হাড়গোড় উদ্ধার করে।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূরুল আলম জানান, জেলেদের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল হতে অর্ধগলিত একটি মৃত বাঘের হাড়গোড় উদ্ধার করা হয়। বাঘটি আনুমানিক ১মাস পূর্বে মারা গেছে বলে ধারণা করছেন তিনি ।তিনি আরো জানান, এঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তবে বাঘটি মৃত্যুর কারণ জানা যায়নি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত বাঘ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় জিডি হয়েছে।

 

 

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর