• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

বাঘের মুখ থেকে ফিরে লুকিয়ে চিকিৎসা নিচ্ছেন কৃষক

রিপোর্টারঃ / ৮২০ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিনিধি:সুন্দরবনে বাঘের কামড়ে আহত হয়ে বন বিভাগের ভয়ে লুকিয়ে গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা নিচ্ছিলেন। পায়ে পচন ধরায় ঘটনার ৫ দিন পরে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন কৃষক ফজলু গাজী (৬০)। গত মঙ্গলবার বিকালে (৭ ফেব্রুয়ারি) সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের বনে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে তিনি বাঘের আক্রমণের শিকার হন। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তার পায়ে অস্ত্রপচার করা হয়েছে। শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন খান জানান, উত্তর রাজাপুর গ্রামের ফজলু গাজী মঙ্গলবার বিকালে তার বাড়িসংলগ্ন ভরাট হওয়া ভোলানদী পার হয়ে সুন্দরবনের রবেরছিলা এলাকায় গরুকে ঘাস খাওয়াতে যায়। একটি রয়েলবেঙ্গল টাইগার তাকে আক্রমণ করে। তার ডান পায়ে কামড় ধরলে কৃষক ফজলু দৌড়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। নদীতে থাকা লোকজন বাঘকে তাড়া করে। বাঘের কামড়ে আহত ফজলু বন বিভাগের ভয়ে লুকিয়ে গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা নিচ্ছিলেন। পায়ে পচঁন ধরায় শুক্রবার বিকালে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।বাগেরহাট জেলা হাসপাতালের পরিচালক ডা. অসীম কুমার সমাদ্দার মুঠোফোনে বলেন, বাঘের কামড়ে আহত ফজলু গাজীর ডান পায়ে শনিবার দুপুরে অপারেশন করা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বাঘের কামড়ে কেউ আহত হওয়ার খবর তার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য: দৈনিক ইত্তেফাক।

 

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর