• আজ- শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

মসজিদ ও স্কুলের জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে শতবিঘা জমির মালিক রশিদ গাজী

রিপোর্টারঃ / ১১২৪ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ২২ মে, ২০২৩

জি এম মাছুম বিল্লাহ শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের জাবাখালী গ্রামে সদ্য উদ্ধার হওয়া মসজিদ ও স্কুলের জমি পুনরায় দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। ঘটনা সূত্রে জানা যায়, জাবাখালী দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জাবাখালী দক্ষিণ পাড়া জামে মসজিদের নামে বি আর এস ১১১ ও ১১২ নং খতিয়ানের ২৪৮ ও ২৫১ দাগে মোট ১একর জমি দানপত্র করেন মৃত বক্স গাজী। বক্স গাজীর পরিবারের অন্যতম সদস্য ও দক্ষিণপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন গাজী বলেন, পরিবারের সম্পত্তিসহ মসজিদ ও স্কুলের জমি দীর্ঘ ২০ বছর যাবত ভোগ দখল করে আসছে রশিদ গাজী। স্কুল ও মসজিদ কমিটি জমির বিষয় নিষ্পত্তির জন্য প্রতিষ্ঠান দুইটির কমিটির সদস্যরা রশিদ গাজীর কাছে কয়েকবার গেলেও তিনি কোনরকম সমাধান না করে তাড়িয়ে দিয়েছেন বলে জানা যায়। অবশেষে উপায়ান্ত না দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হন মসজিদ কমিটির সহ-সভাপতি হাজী আশরাফ উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেনের নির্দেশনায় সার্ভেয়ার সজল ও বঙ্কিম মন্ডল এর মাপ জরিপে বিষয়টি নিষ্পত্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন, রশিদ গাজীর সহধর দাউদ গাজী ও সবুর গাজী, মসজিদ কমিটির সহ-সভাপতি হাজী আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইয়াসিন আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে প্রতিষ্ঠান দুইটির জমি আলাদা করে লাল পতাকাসহ নিশানা দেয়া হয়। অন্যদিকে দীর্ঘ ২০ বছর অবৈধভাবে জবর-দখল করা জমি পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে রশিদ গাজী। ইতিমধ্যে তিনি শ্যামনগর থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জমি উদ্ধারের পায়তারা চালিয়েছে। এলাকাবাসী জবরদখলে বাধা দেওয়ায় মসজিদে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি, এমনটা জানিয়েছেন তারই সহোদরপুত্র। এ বিষয়ে হাজী আব্দুর রশিদ গাজী বলেন, আমার বাবা মসজিদ ও স্কুলে যে জমি দিয়েছে তার মধ্যে মসজিদের নামে ১৩ শতক জমির বিপরীতে পঞ্চাশ শতকের একটি ভুল রেকর্ড হয়েছে। দানপত্র করা ১৩শতক জমির কাগজপত্র মসজিদ কমিটির পূর্ববর্তী সভাপতির কাছে ছিল। তিনি আরো বলেন আমি নিজেই মসজিদে ৮৭শতক জমি দিয়েছি কিন্তু এই সামান্য জমি নিয়ে আমি কেন ঝামেলা করব।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর