• আজ- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা

দেশে ফেরা হলো না শ্যামনগরের রেমিট্যান্স যোদ্ধা মুছার

রিপোর্টারঃ / ৭০৪ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ২৪ জুলাই, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধিঃ সৌদি আরবে অবস্থানরত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজানগরের একজন রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছে। নিহত আবু মুছা (২১) রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের গাজী রফিকুল ইসলাম (মধু) এর ছেলে। নিহতের পরিবার সূত্রে জানাযায়, আবু মুছা জীবিকার তাগিদে ২ মাস আগে শ্রমিক হিসাবে কাজ করতে সৌদি আরবের আমিরাত শহরে যায়। সেখানে পাথর কাটা শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি। মোটামোটি ভালোই চলছিল, কিন্তু হঠাৎ ৪দিন মুছার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের। সেখান থেকেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। কোন ভাবেই তার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। গত রবিবার (২৩শে জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে একই এলাকার প্রবাসী লুৎফর রহমান,জামাল হোসেনের মাধ্যমে খবর আসে এস্কেভেটর দিয়ে পাথরের পাহাড় কাটার সময় পাথর চাপা পড়ে মৃত্যু হয়েছে মুছার। তারা আরো বলেন, প্রতিদিন মত পাথর কাটার সময় হঠাৎ পাথরের স্তূপ ভেঙে পড়তে দেখে জীবন বাঁচাতে নিহত আবু মুছা এস্কেভেটর থেকে লাফিয়ে নিচে পড়ে। কিন্তু শেষমেশ শেষ রক্ষা হয়নি, পাথরের স্তূপের নিচে পড়ে অকাল মৃত্যু হয় আবু মুছার। পরবর্তীতে সংবাদ পেয়ে সৌদির উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে থেকে চাপা পড়া পাথর অপসারণ করে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন। এবিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি এখনো শুনিনাই বিষয়টা খোজ নিচ্ছি। সৌদি প্রবাসী আবু মুছার করুন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর