• আজ- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেলেন বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাত

রিপোর্টারঃ / ৭২৯ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: তরুণদের প্লাটফর্ম ইয়াং বাংলা ষষ্ঠ ‘‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’’ পেলেন সাতক্ষীরার কালিগঞ্জে অবস্থিত নারী উন্নয়ন সংগঠন ‘‘বিন্দু’ এর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন (সি আর আই) এর আয়োজনে শনিবার (১২ নভেম্বর) বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশ গঠনে যুবসমাজের অনন্য উদ্যোগ বা অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ সারাদেশ থেকে ১০ টি সংগঠনকে ৫ ক্যাটাগরিতে এ ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সিআরআই এর চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়। পদক বিজয়ী ও মনোনীতদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আপনারা যে নিঃস্বার্থভাবে মানুষের জন্য, দেশের সেবা করছেন এটা আমাদের সব নাগরিকের এবং বিশ্বের প্রতি একটি উদাহরণ। আপনাদের মতো তরুণ তরুণীরা নিজের প্রচেষ্টায়, কারও কাছে হাত না পেতে, নিজের মেধায়, নিজের চিন্তাধারায়, নিজের মতো অল্প হোক, বেশি হোক কাজ শুরু করে দিচ্ছেন। আপনারা কারও জন্য বসে নেই। এটাই হচ্ছে আমাদের চেতনা, আমাদের বিশ্বাস। আমার এই বিশ্বাসই ছিল যে, আমরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারি। সারাদেশ থেকে আবেদন করা দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের ৬০০টিরও বেশি সংগঠন থেকে যাচাইবাছাই শেষে শীর্ষ ১০ তরুণ সংগঠনের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীপুত্র।এর আগে ইয়াং বাংলার পক্ষ থেকে ঘোষণা করা হয় এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত শীর্ষ ২৮ সংগঠনের নাম। এই তালিকায় প্রকাশিত সব সংগঠনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। শনিবার বিকেল ৩ টার পর এই তালিকায় থেকে ১০ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এদিকে সাতক্ষীরার কালিগঞ্জের মেয়ে জান্নাতুল মাওয়া এ পদকে ভূষিত হওয়ায় তার গ্রামে আনন্দের জোয়ার বইছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর