• আজ- সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

গাইবান্ধা-৫ উপনির্বাচন :‘বুথে ডাকাত’ তদন্তে ১৩৬ জনের কথা শুনল ইসির কমিটি

রিপোর্টারঃ / ৯৮৭ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

অনলাইন ডেস্ক: গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনের ‘অনিয়ম’ তদন্তে নির্বাচন কমিশন সচিবালয়ের গঠিত কমিটি তদন্ত কাজ শুরু করেছেন। উপনির্বাচনে ভোট গ্রহণকালে ‘বুথে ডাকাত’ ও ভোট বাতিলের ঘটনাটি খতিয়ে দেখতে মাঠ প্রশাসন, ভোটগ্রহণকারী কর্মকর্তাসহ ৬৮৫ জনকে শুনানির জন্য তলব করেছেন নির্বাচন কমিশনের (ইসি) গঠিত তদন্ত কমিটি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টার পর গাইবান্ধা সার্কিট হাউজে ইসির অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান অশোক কুমার দেবনাথের নেতৃত্বে শুনানি অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য সচিব ও ইসির যুগ্ম সচিব মো. শাহেদুন্নবী চৌধুরী এবং যুগ্ম সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন। প্রথম দিন ১১ জন প্রিজাইডিং অফিসার, ৬৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৫৫ জন পোলিং এজেন্ট (প্রত্যেক প্রার্থীর পক্ষ থেকে), গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মীসহ ১৩৬ জনের শুনানি চলছে।

এ ছাড়া দ্বিতীয় দিন ১৯ অক্টোবর সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ৪০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২৭৮ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, ২০০ জন পোলিং এজেন্ট (প্রত্যেক প্রার্থীর পক্ষে), সহকারী রিটার্নিং কর্মকর্তা, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৫২২ জনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০ অক্টোবর গাইবান্ধা সার্কিট হাউজে পাঁচ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও র‍্যাবের দুই কমান্ডিং অফিসার, রিটার্নিং অফিসার, পুলিশ সুপার এবং জেলা প্রশাসকসহ ২৭ জনের সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি।  গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট শুরু হয়। এক পর্যায়ে ব্যাপক অনিয়মের অভিযোগ এলে সত্যতা পেয়ে ভোটগ্রহণ বন্ধ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন ভবনে বসে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে তিনি এ নির্বাচন স্থগিত করেন।

পরে উপনির্বাচনে ভোটগ্রহণে ‘বুথে ডাকাত’ ও ভোট বাতিলের ঘটনাটি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে প্রধান করে তিন সদস্যের কমিটি করে ইসি। কমিটির সদস্যরা হলেন- যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও শাহেদুন্নবী চৌধুরী। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর