• আজ- মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা সুন্দরবন উপকূলের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ২টি করে ছাগল শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই

শ্যামনগরে লাইসেন্স বিহিন ডাম্পার ও ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

রিপোর্টারঃ / ৬৯৬ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩

শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর সাংবাদিক ঐক্যের আহবানে ১৫ মার্চ(বুধবার) সকাল ১১টায় শ্যামনগর মাইক্রো স্ট্যান্ডে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর। মানববন্ধন শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর,। বক্তব্য রাখেন ৭১ টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি বাবু বরুন ব্যানার্জি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক এসকে সিরাজ, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, উপকুলীও প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম,ও সাহেব রেজা, শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সহ-সভাপতি ফরিদ উদ্দিন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েছ,জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর সভাপতি জি এম রহমত আলী,শরুথ টিম এর পরিচালক এস এম জান্নাতুল নাঈম,। বক্তাগণ অনতিবিলম্বে ফিটনেস বিহিন ডাম্পার গাড়ী চলাচল বন্দ সহ লাইসেন্স বিহিন ও জনবসতি,এবং শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় পরিবেশ বিনষ্টকারি ইটভাটা বন্ধের দাবি জানানো হয়। ৩ কোটি ৩৬ লক্ষ্য টাকা ব্যয়ে কালিগঞ্জ থেকে শ্যামনগরের কিছু অংশ যমুনা খাল খলনে সিদ্দিকুর রহমান বকুলের তেলের পাম্প বাঁচাতে যারা অসহায় মানুষের দিকে ঘুরিয়ে খাল খনন করছে। তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ ছাড়া প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে সাংবাদিক ঐকের মাধ্যমে কঠোর কর্মসূচি প্রদান করার দাবি করা হয়। মানববন্ধন শেষে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে উপকূলীয় প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাব, ভেটখালী রিপোর্টার্স ক্লাব, উপজেলা অনলাইন নিউজ ক্লাব, শ্যামনগর রিপোর্টার্স ক্লাব, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সহ নূরনগর এর সাংবাদিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি স,ম ওসমান গনী সোহাগ ও অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর