• আজ- সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা সুন্দরবন উপকূলের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ২টি করে ছাগল শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই

শ্যামনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা

রিপোর্টারঃ / ৬৩৮ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬শে মার্চ) সকাল থেকে কয়েকটি ধাপে দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজন করেন বনবিবিতলা সিসিআরসি, ইয়ুথ টিম, কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও ১০৩নং আবাদচন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দিবসটি উপলক্ষে প্রথম পর্যায়ে’স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত, যুদ্ধাহত সকল মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা,দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

দ্বিতীয় পর্যায়ে স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রিয়া প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বনবিবিতলা সিসিআরসির সভাপতি মাহাতাব উদ্দীন সরদার,বিশেষ অতিথি ছিলেন ১০৩ নং আবাদচন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌভিক রায়, সিসিআরসির সাধারণ সম্পাদক ও ১০৩নং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুদ্দীন লস্করসহ অন্যান্য সদস্য ও শিক্ষকবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিসিআরসির হিসাব রক্ষক এজাজ আহমেদ বাচ্চু ও সদস্য হাফিজুর রহমান।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর