• আজ- মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

শ্যামনগরে সুপেয় পানির দাবিতে উপকূলে ওয়াটার স্ট্রাইক 

রিপোর্টারঃ / ৭৩৯ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির তীব্র সংকট নিরসন ও সরকারি সেবার আওতায় সুপেয় পানি নিশ্চিতকরনের দাবিতে যুবদের ওয়াটার স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডিপুর গ্রামে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় ওয়াটার স্ট্রাইক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈমের সভাপতিত্বে ও শরুব ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় শতাধিক তরুন এ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘ দিনের। উপকূলের জনগোষ্ঠীর জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে পানি সংকটের নীতিবাচক প্রভাব রয়েছে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও দূর্যোগ প্রবন এলাকা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় দীর্ঘদিন সুপেয় পানির সংকট রয়েছে। সুপেয় পানি সংকট তৈরির প্রধান কারন লবণক্তা বৃদ্ধি,ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া,অপরিকল্পিত উপায়ে লবণ পানিতে চিংড়ী চাষ, বেড়িবাঁধ ভাঙন ইত্যাদি। সুপেয় পানির সংকট তিব্র হওয়ার পাশাপাশি এ অঞ্চলে সুপেয় পানির মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, এলাকায় পানি বাণিজ্যিকরন হয়ে গড়ে উঠেছে,সাধারন মানুষ, বিশেষ করে নারীরা প্রতিদিন দুই-তিন কিলোমিটার পথ হেঁটে টাকা দিয়ে পানি কিনে আনতে হচ্ছে,যার ফলে তাদের স্বাস্থ্যহানি সহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। সরকারিভাবে যে জলাধার গুলো রয়েছে তা বর্তমানে ব্যাক্তি মালিকানাধীন ভোগ করা হচ্ছে, যা সাধারণ মানুষ ব্যবহারের সুযোগ পাচ্ছে না। এসকল সরকারি পুকুরগুলো ইজারা বাতিল করতে হবে, পানি বানিজ্যকরন ব্যবস্থা বন্ধ করতে হবে, বৃষ্টির পানি সংরক্ষণের জন্য জলাধার খনন করতে হবে ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং সরকারি সেবার মাধ্যমে মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর