• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে আটক-২, হরিণের মাংস ও মোটরসাইকেল জব্দ

রিপোর্টারঃ / ৪৮৯ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিসিজি স্টেশন কয়রার একটি বিশেষ অভিযানে ২১ কেজি হরিণের মাংসসহ ২ জন চোরা শিকারীকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কোস্টগার্ড পশ্চিম জোন ৷
রবিবার (২০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ২১ কেজি হরিণের মাংস, ১ টি মোটরসাইকেল সহ ২ জন শিকারীকে আটক করেন।
আটককৃতরা হলেন, মোঃ মশিউর রহমান শামিম (৪৭) ও মোহাম্মদ লুৎফর রহমান (৬০) ৷ জব্দকৃত হরিণের মাংস, মোটরসাইকেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকার্তার নিকট হস্তান্তর করা হয়েছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, কোস্ট গার্ড কর্তৃক দুজন আসামি ও জব্দকৃত হরিণের মাংস ও একটি মোটরসাইকেল বনবিভাগের কাছে হস্তান্তর করেছে। বনবিভাগ বন আইনে মামলা দিয়ে তাদেরকে সাতক্ষীরা বন আদালতে পাঠিয়েছেন।
হরিণের মাংসসহ আটকে ঘটনা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন ৷
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর