• আজ- বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা সুন্দরবন উপকূলের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ২টি করে ছাগল শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই

খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫

রিপোর্টারঃ / ২৪০ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ  সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঝাঁপার চর থেকে দুটি বালুভর্তি বালগেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।রবিবার (১৪ই জুন) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ১৭বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব পিএসসি এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে, খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত ঝাঁপার চর থেকে এম বি হাবিব নামে দুটি কার্গো বোর্ডসহ ৫জনকে আটক করে।আটককৃতরা হলেন, মোঃ ইব্রাহিম গাজী, মোঃ নাঈম ইসলাম, মোঃ আজারুল ইসলাম, মোঃ সজিব শেখ ও মোঃ জাবিরুল ইসলাম।তথ্যানুসন্ধানে জানা যায়, পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে প্রতিনিয়ত কয়েকজন বালুখাদক প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। তারমধ্যে আজ জব্দ হওয়া এম বি হাবিব এর মালিক জামিরুল অন্যতম।

অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নীলডুমুর ১৭বিজিবি অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযান পরিচালনা করে। সেখান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ৫জনকে আটক করা হয় এবং বালুভর্তি দু’টি কার্গো বোর্ড জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বিজিবি।

 

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর