• আজ- বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি

বিশ্বকাপে এবার প্রথম হ্যাটট্রিক

রিপোর্টারঃ / ১০৮৫ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

 স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরে প্রথম হ্যাটট্রিক করেছেন আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মেইয়াপ্পন।

মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে ১৫তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে ভানুকা রাজাপক্ষে, চারিত আসালঙ্কা ও লংকান অধিনায়ক দাসুন শানাকাকে আউট করে হ্যাটট্রিক করেন মেইয়াপ্পন।  টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন আমিরাতের  এই লেগ স্পিনার।  ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি। গত বছরের বিশ্বকাপে তিনটি হ্যাটট্রিক হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকার তারকা স্পিনার  ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা হ্যাটট্রিক করেন। মেইয়াপ্পন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৯তম হ্যাটট্রিক করেন। মঙ্গলবার আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫২ রান করে শ্রীলংকা। ৬০ বলে ৭৪ রান করেন ওপেনার পাতুম নিশাঙ্কা। এছাড়া ২১ বলে ৩৩ রান করেন ধনাঞ্জয়া ডি সিলভা। আমিরাতের লেগ স্পিনার মেইয়াপ্পন ১৯ রানে ৩ উইকেট শিকার করেন। ২ উইকেট নেন জহুর খান।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর