• আজ- বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক

রিপোর্টারঃ / ১৬১ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের হাজার বিঘা ধানিজমি এখন পানির নিচে। বর্ষা শুরুতেই ঝুরঝুরি খালের পানি আটকে ভেটখালী, তারানীপুর ও মানিকখালী বিলের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। অপরদিকে খালের কিছু অংশ প্রভাবশালীদের দ্বারা জবরদখল করে মৎস্য ঘের পরিচালনার অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার, ভেটখালী, তারানীপুর ও মানিকখালী বিলের সমস্ত পানি ঝুরঝুরি খাল দিয়ে প্রবাহিত হয়ে মানিকখালী খালে পড়ার কথা। কিন্তু খালের শেষ সীমানায় পাকা রাস্তা এবং অজিত বাছার ও সরজিৎ বাছারের বসতভিটা থাকায় পানি বের হওয়ার কোনো পথ নেই। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে এখানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।এতে ধানক্ষেত, বসতভিটা, পুকুর, গাছপালা ও গ্রামীণ রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বিলের পাশে বসবাসকারী মুন্ডা সম্প্রদায়।

স্থানীয়দের অভিযোগ, খালের একটি অংশ তারানীপুর গ্রামের আবুল কাসেমের ছেলে মোঃ সমসের, মৃত অমেদ আলী শেখের ছেলে মোঃ মজিদ কারিগর এবং সোরা গ্রামের আলহাজ এশার আলী মোল্লার ছেলে মোঃ আশরাফ আলী মোল্যাসহ কয়েকজন জবরদখল করে মৎস্য ঘের করেছেন। এছাড়া ভেটখালী-তারানীপুর পাঞ্জেগানা মসজিদ সংলগ্ন এলাকায় কালভার্ট নির্মাণের ফলে পানি নিষ্কাশন আরও বাধাগ্রস্ত হচ্ছে।

রমজাননগরের কৃষক সাইফুল ইসলাম বলেন, ঝুরঝুরি খাল জবরদখল ও নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছর আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ বছর ধানের বীজও বপন করতে পারিনি। এভাবে চলতে থাকলে এলাকায় দারিদ্র্য আরও বাড়বে।

আরেক কৃষক আবু সাঈদ বলেন,আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, দেখার কেউ নেই। অবিলম্বে খাল জবরদখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।

মুন্ডা সম্প্রদায়ের প্রিয়তোষ মুন্ডা বলেন, বর্ষায় আমাদের দুর্ভোগের শেষ নেই। কাঁচা ঘরবাড়ি ভেঙে যায়। শিশুদের নিয়ে সবসময় আতঙ্কে থাকি।

এ বিষয়ে জবরদখলকারী মোঃ সমসের বলেন,সরকার খাল খনন করলে আমাদের কোনো আপত্তি নেই। আমরাও চাই পানি নিষ্কাশন হোক।

রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আল মামুন বলেন,আগে ইউনিয়ন পরিষদের উদ্যোগে খালটি আংশিক খনন করা হয়েছিল। কিন্তু খালের সীমানায় মেইন রাস্তা ও বসতভিটা থাকায় মানিকখালী খালের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালটির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা দ্রুত ঝুরঝুরি খাল পুনঃখনন, জবরদখল উচ্ছেদ এবং রাস্তার নিচে কালভার্ট নির্মাণের মাধ্যমে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর